• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৭:৫৬ বিকাল

যুদ্ধে ইরানের গ্যাস উৎপাদন কমেছে ২৩ কোটি ঘনমিটার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে ইরানের জ্বালানি খাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশটি। যুদ্ধের কারণে ইরানের গ্যাস উৎপাদন সক্ষমতা প্রায় ২৩ কোটি ঘনমিটার (২৩০ মিলিয়ন ঘনমিটার) কমে গেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানান। তিনি বলেন, সংঘাতের কারণে দেশের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর সরাসরি প্রভাব পড়েছে গ্যাস উৎপাদন সক্ষমতার ওপর।

ফাতেমেহ মোহাজেরানি আরও জানান, যুদ্ধের পরিস্থিতি ইরানের জ্বালানি খাতকে ব্যাপকভাবে চাপে ফেলেছে। বিশেষ করে গ্যাস উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় এর বড় প্রভাব পড়েছে।

এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছিল তেহরান। ইরানি কর্মকর্তাদের আগের হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে দেশটির প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ গ্যাস উৎপাদন সক্ষমতা কমে যাওয়ার তথ্য ইরানের অর্থনীতি ও জ্বালানি খাতে যুদ্ধের প্রভাবকে আরও স্পষ্ট করে তুলেছে। দেশটির গুরুত্বপূর্ণ এই খাতে ক্ষতি দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]