• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৭:০২ বিকাল

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচাজ নালিতাবাড়ীর আশরাফুজ্জামান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান।

আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে জুন মাসের সামগ্রিক মূল্যায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নালিতাবাড়ী থানা এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন কার্যক্রম প্রশংসিত হয়েছে। তার নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশের উপর জনগণের আস্থা আরও সুদৃঢ় করবেন।

এই অর্জন বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে অফিসার ইনচাজ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়। নালিতাবাড়ী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও জনগণের সহযোগিতার ফসল। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা ও সেবার মান উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]