• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
আখলাকুজ্জামান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০২:২৮ দুপুর

গুরুদাসপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধে মতবিনিময়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গুরুদাসপুরে যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও রুম টু রিড বাংলাদেশ নাটোর অফিসের সহযোগিতায় এ মতবিনিময় হয়|

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ| শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, রুম টু রিড বাংলাদেশ-নাটোর অফিসের ব্যবস্থাপক ইউসুফ আলী, সাংবাদিক আলী আক&কাছ, প্রধান শিক্ষক আব্দুল মজীদ, সুপার ওসমান গনি, নেগার সুলতানা রেখা, মাসুদুল হক আলেক প্রমূখ|

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে বিদ্যমান নীতিমালা বাস্তবায়ন, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়|

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে পরিণত করতে যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন| যৌন হয়রানি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয়, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে|

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]