বরগুনায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ১৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি স্থানীয় জনগণ, জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। শ্রাবণের বৃষ্টিস্নাত দুপুরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নির্মিত ক্রোক খালের পাড়ে পূবালী ব্যাংকের অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোশাহিদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, কৃষি উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনার সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, বরগুনা প্রেসক্লাব সভাপতি মো. হাফিজুর রহমান, সাবেক সভাপতি সোহেল হাফিজ, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক দীপঞ্চল পত্রিকার প্রকাশক মোশাররফ হোসেন, দৈনিক শেষকথা পত্রিকার বার্তা সম্পাদক আতিকুর রহমান ইশতিসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
সর্বশেষ খবর