• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৮:৫৬ রাত

বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দখলবাজ, চাঁদাবাজ ইন্না-জিন্না কর্তৃক সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুটুক্তি ও জেলা স্বেচছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন ছানুর নামে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সিরাজগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শহরের এ বিক্ষোভ মিছিল করা হয়। শহরের ভাসানী মিলনায়তনের সবুজ চত্ত্বর থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার স্টেশন ফোয়ারা চত্ত্বরে সমাবেশ শেষ করেন।

বিক্ষোভ মিছিলে বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিলন হক রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাজী আব্দুস সাত্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, থানা যুবদলের আহবায়ক তৌহিদ , শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল জোয়ার্দ্দার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শরিফুল ইসলাম ইন্না ৫ আগষ্টের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে প্রেসক্লাব দখল করে। চাঁদা না পেয়ে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদক প্রকাশ করে হয়রানি ও মানসম্মানের ক্ষতি করে। সম্প্রতি ইন্না ও তার পরিবার জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন সানুকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বাজার ষ্টেশনে অনশন করে।

অনশন থেকে বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বিরুদ্ধে নানা কটুক্তি করে। সানুর বিরুদ্ধে নানা কটুক্তি ও সন্ত্রাসী কুৎসা রটায়। এমনকি সাংবাদিক হয়েও অন্য একজন সাংবাদিককে তার ভাতিজাদের দিয়ে হাত-পা ভেঙ্গে দেয়াসহ হত্যার হুমকি দেয়। এ সময় বক্তারা ইন্নাকে হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]