• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৯:৪৩ রাত

‘মোবাইল বাজ বিডি’র প্রতারণা: বুকিং কনফার্মের পর ১৩ হাজার টাকা দাম বৃদ্ধি

ছবি: সংগৃহীত

অনলাইন শপ ‘মোবাইল বাজ বিডি’ (Mobile Buzz BD)-এর বিরুদ্ধে লোভনীয় অফার দিয়ে গ্রাহক হয়রানি ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। কম দামে ফোন বুকিং নেয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১৩ হাজার টাকা দাম বাড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন এক ভুক্তভোগী ক্রেতা।

ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ‘মোবাইল বাজ বিডি’র ফেসবুক পেজে অফার দেখে ৫৪ হাজার টাকা মূল্যে Xiaomi 17T মডেলের একটি স্মার্টফোন বুকিং দেন। পরবর্তীতে বিকাশ-এর মাধ্যমে বুকিং মানি পরিশোধ করার পর প্রতিষ্ঠানটি নির্দিষ্ট ওই দামেই অর্ডারটি কনফার্ম করে। কিন্তু এর পরদিনই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্রেতাকে ফোন করে জানানো হয় যে, ফোনটির দাম বেড়ে গেছে। এখন ফোনটি নিতে হলে ৫৪ হাজার টাকার পরিবর্তে ৬৭ হাজার টাকা পরিশোধ করতে হবে।

হঠাৎ করে একদিনের ব্যবধানে ১৩ হাজার টাকা দাম বাড়িয়ে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্রেতা।

ভুক্তভোগী গ্রাহক বলেন, ‘মোবাইল বাজ বিডি’ যদি এক দিনের মধ্যে এভাবে ১৩ হাজার টাকা দাম বাড়িয়ে দেয়, তাহলে সেই অতিরিক্ত টাকা আমি কেন দেব?

তিনি আরও বলেন, Mobile Buzz BD-এর মতো দুই নম্বর শপ থেকে ফোন কেনার আগে ভালোভাবে ভাবুন। এরা লোক দেখানো অফার দিয়ে বুকিং নেয়, পরে হঠাৎ করে দাম বাড়িয়ে দেয়। এমন ভণ্ডামি থেকে সবাই সতর্ক থাকুন।

এ বিষয়ে ‘মোবাইল বাজ বিডি’র আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]