বরগুনার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বরগুনার বেতাগী ও পাথরঘাটায় গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (০১ আগস্ট) সকালে বেতাগী ও পাথরঘাটায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়। বেতাগীতে আয়োজিত গণমিছিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম সোহরাব। সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি কেএম মোর্শেদুল আলম তানু খান।
অন্যদিকে পাথরঘাটায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মাসুদুল আলমের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। এতে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা অংশ নেন।
বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর