• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
আসাদ গাজি
শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৪:১৯ দুপুর

শরীয়তপুরে বিদেশি রিভলবার ও দেশিও অস্ত্রসহ আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সেলিম বেপারী ওরফে এসএম সেলিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ আগষ্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশের একটি দল কলারগাঁও গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় সেলিম বেপারীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি স্যুটকেসের ওপর বই-পুস্তকের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই সেলিম বেপারীকে আটক করা হয়।

আটক সেলিম বেপারী ওরফে এসএম সেলিম নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামের মৃত রোস্তম আলী বেপারীর ছেলে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম বেপারীর বসতঘর থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টির বিস্তারিত তদন্ত চলছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]