সুনামগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, সন্ধান চায় পরিবার সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গত তিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মারুফ আলম(১১)। নিখোঁজ সন্তানের চিন্তায় দিশেহারা মা-বাবার আর দুঃশ্চিতার আত্মীয়স্বজনরাও।
সম্ভাব্য সব স্থানে খোঁজা খুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গত ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং ২৩)। শিশু মারুফ আলমের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার।
উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে মারুফ আলম। সে চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
পরিবার সূত্রে আরও জানা যায়,গত ৩১ জুলাই বেলা ২ টায় তার নতুন বাড়ি থেকে পার্শবর্তী চন্দ্রপুর পুরনো বাড়ির উঠানে সহপাঠীদের সাথে ফুটবল খেলে। খেলাধুলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি, নিখোঁজের দিন গায়ে ছিল গোলাপী রংয়ের শার্ট ও জিন্সের প্যান্ট । কেউ মারুফ আলমের সন্ধান পেলে ০১৭৮০৭৯৫০৭১ (বাবা) অথবা ০১৪০৮-০৭৩৫১৬ (ভাই) নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর