• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৪:৫০ দুপুর

খেলাধুলার মাধ্যমে মাদক-সন্ত্রাসমুক্ত প্রজন্ম গঠনে গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আগামী প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই—এই প্রত্যয়ে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলকপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকুলনিকেতন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে ও মেয়েশিক্ষার্থীদের হাতে দুটি করে ফুটবল তুলে দেওয়া হয়।

বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্যোক্তারা জানান, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও ইতিবাচক প্রজন্ম গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি এবং গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদের পরামর্শে এ উদ্যোগ গ্রহণ করা হয়। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে মো. শাহজাহান কবির হিরা বলেন, "শিশু-কিশোরদের হাতে খেলাধুলার উপকরণ তুলে দিতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে পারলে একটি মানবিক, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা আক্তার সোমা, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন রক্তিম, ৯ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আলমগীর (খোকন)সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]