• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৫:৩২ বিকাল

এক দেশ এক কিউআর: বরগুনায় বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশব্যাপী ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও একীভূত করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে "এক দেশ এক কিউআর" কর্মসূচির আওতায় বরগুনায় বাংলা কিউআর (Bangla QR) বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আরডিএফ টাওয়ারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মিলিত হয়।

সভায় বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা এবং আর্থিক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মো. হাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (বরগুনা) আকিঞ্চন বিশ্বাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংক বরিশাল অঞ্চলের এসডিপি ও কিউআরটি (QRT) প্রধান প্রীতম ঘোষ।

বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী বলেন, বাংলা কিউআর চালুর ফলে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে সহজেই অর্থ পরিশোধ করা যাবে। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। একই সঙ্গে দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংক বরিশাল অঞ্চলের এসডিপি ও কিউআরটি প্রধান প্রীতম ঘোষ বলেন, "ডিজিটাল লেনদেন যত বাড়বে, অর্থপাচার ও হুন্ডির সুযোগ তত কমবে। দেশের বড় বড় প্রতিষ্ঠানের অনিয়মিত অর্থ বিদেশে পাচার রোধেও ডিজিটাল পেমেন্ট কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই নগদ লেনদেনের পরিবর্তে সবাইকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হতে হবে।"

তিনি আরও বলেন, জনগণের সচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

সভায় ব্যবসায়ী, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বরগুনা জেলার বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]