নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ভস্মিভূত করেছে প্রশাসন। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উদ্ধারকৃত জালের মালিকদ্বয়ের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
সোমবার (৩ আগস্ট) বিকালে উপজেলার চেংমারী ব্রীজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে জালগুলো ভস্মিভূত ও জরিমানা করা হয়েছে। অর্থদন্ডপ্রাপ্তরা হল রণচন্ডী উত্তর বাফলা পশ্চিমপাড়া গ্রামের তাহেরের ছেলে সোলায়মান গণি ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ইউনুছ আলী।
ভ্রাম্যমান আদালতের পেশকার রেজাউল বাবু জানান, ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল চেংমারী এলাকা হতে উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চেংমারী ব্রীজ এলাকায় জালগুলো ভস্মিভূত করা হয়েছে। একই সাথে জালের মালিক সোলায়মান গণির ৫০ হাজার টাকা ও ইউনুছ আলীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল উদ্ধার পূর্বক মালিকের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত জাল ভস্মিভূতও করা হয়। দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারী জাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর