• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
রফিকুল ইসলাম
বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:০৪ রাত

লামায় রাবার শ্রমিক অপহরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লামা উপজেলা থেকে বিদ্যাচন্দ্র ত্রিপুরা (৪২) নামের এক রাবার শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। উপজেলার লামা-গজালিয়া সড়কের ডিসি রোড নামক স্থান থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত বিদ্যাচন্দ্র ত্রিপুরা গজালিয়া ইউনিয়নের তংগঝিরি পাড়ার বাসিন্দা বিষম্ভ ত্রিপুরার ছেলে।

এদিকে অপহরণের ২৫ ঘন্টা পার হয়ে গেলেও অপহৃতের কোনো খোঁজ না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনেরা।

অপহৃতের স্ত্রী হামতি ত্রিপুরা জানান, তিনি ও তার স্বামী হাশেম কোম্পানির রাবার বাগানে রাবার শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মত রবিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বিদ্যাচন্দ্র ত্রিপুরা গজালিয়া ডিসি রোড এলাকার একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একটি চাঁদের গাড়িতে করে আসা অস্ত্রধারী ১২- ১৩ জনের অজ্ঞাত পাহাড়ী সশস্ত্র ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। একই সময় রুবেল নামে আরও এক ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে গেলেও কিছুদূর যাওয়ার পর তাকে ছেড়ে দিয়ে বিদ্যাচন্দ্র ত্রিপুরাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে পর্যন্ত অপহৃতের কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানান, অপহৃতের বড় ভাই গঙ্গা চন্দ্র ত্রিপুরা। তিনি বলেন, আমার ভাই একজন নিরীহ রাবার শ্রমিক। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। অপহরণের ২৫ ঘন্টা পার হয়ে গেছে। এখনো কোন খোঁজ পাচ্ছিনা। তাকে দ্রুত জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, অপহরণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপহৃত বিদ্যাচন্দ্র ত্রিপুরাকে দ্রুত উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী অভিযানে নেমেছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]