• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মো. আমজাদ হোসেন রতন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৯:৫২ রাত

নাগরপুরে ৪টি নতুন ভবন উদ্বোধন করলেন এমপি লাভলু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।

সোমবার (৩ আগস্ট) ৪টি নতুন ভবন উদ্বোধন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সলিমাবাদ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিত হয়েছে।

এছাড়া সহবতপুর ইউনিয়নের কাজী মো. মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন এবং গয়হাটা শহীদ শামসউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা অনার্স কলেজের সভাপতি মনোয়ারা বেগম মুকুল। এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইফতেখার সারোয়ার ধ্রুব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আতিকুজ্জামান সরকার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিন আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনির হোসেন ভুঁইয়া, উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলস ভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছে। নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে।”

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]