• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:৩১ দুপুর

লালমনিরহাটে মাদক মামলায় চারজনের ১০ বছর কারাদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চার আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-দুই এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আজিজার রহমানের ছেলে ইব্রাহিম হোসেন, মৃত জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন এবং হাতিবান্ধা উপজেলার উত্তর জাউরানী এলাকার হজরত আলীর ছেলে মোস্তাফিজার রহমান, তারা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন।

এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ১৮ই জুন ১৫ বিজিবি লালমনিরহাটের একটি দল অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও চারজন মাদক কারবারিকে ৯৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে হাতিবান্ধা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ চার্জশিট আদালতে দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামীদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডঃ সামসুল আলম মিলন সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিদের বিরুদ্ধে দীর্ঘ শুনানি শেষে আদালত ১০ বছর কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থ অনাদায়ে আরো আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]