• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪৫ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৯:৪৩ রাত

শ্যামনগরে ‎কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাতক্ষীরার শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগ (কেবিপিএল) ২০২৬ এর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫ টায় কলবাড়ী স্পোর্টস ফ্যামিলির আয়োজনে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জলিল মোড় সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে সুন্দরবন প্রেসক্লাব ও স্বাধীন ব্রাদার্স ইউনাইটেড ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে। ‎খেলা শুরুর আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী শিল্পীদের মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা, যা মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। ‎এরপর উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই দুই দল প্রাণবন্ত ফুটবল উপহার দেয়।

প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে উভয় দল একটি করে গোল করলে শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য, দ্রুতগতির আক্রমণ ও লড়াকু মনোভাব দর্শকদের মুগ্ধ করে। স্বাধীন ব্রাদার্স ইউনাইটেডের পক্ষে গোল করেন আমিনুর রহমান এবং সুন্দরবন প্রেসক্লাবের হয়ে দলের পক্ষে একমাত্র গোল করেন মোঃ সাকিব জুনিয়র। ‎ ‎উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ রেফারিজ এসোসিয়েশনের সদস্য এম.এম মজনু-ই-এলাহী, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম মাসুম বিল্লাহ, স্থানীয় বিএনপি নেতা নুর ইসলাম সরদার, আলহাজ্ব মোজাম্মেল হোসেন, শিক্ষক রিয়াজ হোসেন প্রমুখ। ‎এছাড়াও স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ‎আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের বিকাশ ঘটানো এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। খেলাটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা রেফারিজ এসোসিয়েশনের সদস্য জাহাঙ্গীর আলম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলবাড়ী স্পোর্টস ফ্যামিলির প্রধান সমন্বয়ক স.ম ওসমান গনী সোহাগ। ‎

আগামীকাল (৫ আগস্ট) বিকেল ৪টায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জীম এন্টারপ্রাইজ ফুটবল একাদশ ও সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ঘিরেই স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। 

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]