• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০১:০২ দুপুর

আশুলিয়ায় টোবাকোর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো সিগারেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় ওই সিগারেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বেলা ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান একটি বেসরকারি গণমাধ্যম কে জানান, সকাল সাড়ে ৭টার দিকে নলামের ব্রিটিশ আমেরিকান টোবাকো গোডাউনে আগুন লাগে। এসময় প্রথমে খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। 

পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে এসে যোগ দেন। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগতে পারে বলে জানান তিনি।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]