• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:০৩ বিকাল

গণভোটের রায় এবং 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভোটের রায় এবং 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবিতে ১১-দলীয় জোটের উদ্যোগে আজ বুধবার (৫ আগস্ট) এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৫টায় শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

কর্মসূচিতে বাংলাদেশ জামায়াত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ১১ দলেন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দ গণভোটের রায় দ্রুত কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়ে কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে।

শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. দবিবুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র নায়েবে আমীর মাওলানা মো. নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মানছুরুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. রেজাউল করিম বাবলু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শফিকুল ইসলাম ও মো. শাহীন আলম, পৌর জামায়াতের আমীর কৃষিবিদ মো. আব্দুল খালেক, ওলামা মাশায়েক পরিষদের সভাপতি মাওলানা মো. আ. ছাত্তার, তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মো. আমিনুল ইসলাম, প্রচার ও মানবসম্পদ সেক্রেটারি মো. ইফতেখার আলম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জহির রায়হান, বজলুর রহমান, আফছার আলী, সাইফুল ইসলাম সাখাওয়াত ও শফিকুর রহমান, এনসিপি নেতা রাশেদ, নাজমুল, রাইমুল, অয়নসহ ১১ দলীয় স্থানীয় নেতৃবৃন্দ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]