• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২০ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০২ বিকাল

একযোগে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর পদত্যাগ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মী দলীয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ইকরাম ফকির, রিপন শেখ, এনজেহার মোল্যা, মিজন মোল্যা, হায়াত মোল্যা, লুকমান মোল্যা, আকরাম মোল্যা, আকাদ্দেস মোল্যা, ইমদাদ মোল্যা, নাসিমা খায়ের, আকরাম মোল্যা, হাবিবুর রহমান রাসেল, আইউব মুন্সী ও মন্টু মোল্যা। তারা মুকসুদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমলাপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান মোল্যা।

তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি সবার প্রতি তাদের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য পদত্যাগকারী নেতারাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন। 

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]