অভয়নগরের নওয়াপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে নওয়াপাড়া মডেল কলেজ রোড এলাকার হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া উসমান বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস এবং ফারুক মোল্যার ছেলে সুমন।
অভয়নগর থানার ওসি নুরুজ্জামান জানান, ওই বাড়িতে বিভিন্ন জেলা থেকে ইয়াবার চালান আসা-যাওয়া এবং মাদক কারবার চালিয়ে যাওয়ার খবর পায় পুলিশ। এর ভিত্তিতে শনিবার সকালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৪১৭ পিস ইয়াবাসহ আকাশ ও সুমনকে আটক করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর