• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১২:৫০ দুপুর

বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবি’র বিশেষ অভিযানে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার ০৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর ইউনিয়নের হেউলিবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন মোঃ সুমন মৃধা পিতা- আঃ রহিম, সাং- চালিতাতলী, ০৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা।

এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার ওজন ১.৯ গ্রাম। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬,০০০ টাকা।

বরগুনা ডিবি পুলিশ জানায়, আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]