• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৫ মিনিট পূর্বে
ফরিদুল ইসলাম রঞ্জু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:১৮ দুপুর

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও স্বু স্বাস্থ্য রক্ষার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬।

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ইএসডিও-থ্রাইভ প্রকল্পের সহযোগিতায় দিবসটি উপলক্ষে রোববার (৯ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মামুনুর রহমান মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, ইএসডিওর থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা ওয়ালিউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুরাম মুর্মু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ, জীবনমানের উন্নয়ন, মাতৃস্বাস্থ্য ও নিরাপদ প্রসব ব্যবস্থা জোরদারসহ তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদিবাসীদের বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের জীবন-জীবিকার সংকট সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]