• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৬:২৭ বিকাল

ইমন হত্যা: দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমতলীতে মানববন্ধন ও বিক্ষোভ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনার আমতলীতে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী জাবেদ ইমন (১৫) হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। রোববার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরে এ কর্মসূচি পালিত হয়। এতে নিহত ইমনের সহপাঠী, শিক্ষক, স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিহত জাবেদ ইমন আমতলী সরকারি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আউয়াল প্যাদা গ্রামের আউয়াল প্যাদার ছেলে। মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র ১৫ বছরের একজন স্কুলছাত্রকে নির্মমভাবে হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক।

এ হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, কারা জড়িত—তা দ্রুত তদন্তের মাধ্যমে বের করতে হবে। একই সঙ্গে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া স্লুইসগেট এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে আমতলী থানা পুলিশের প্রচেষ্টায় তার পরিচয় শনাক্ত করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, মরদেহটি নিখোঁজ স্কুলছাত্র জাবেদ ইমনের। ইমনের পরিচয় নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠীর এমন মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ইমন তাদের সহপাঠী ছিল। এভাবে তার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা এ ঘটনার বিচার দাবি করে যাবেন।

এদিকে ইমন হত্যাকাণ্ডের পর এলাকায় শোকের পাশাপাশি আতঙ্ক ও উদ্বেগও বিরাজ করছে। পরিবারের সদস্যদের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত হত্যার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। নিদ্রা ছকিনা নৌ পুলিশের ইন্সপেক্টর সাগর ভদ্র বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসেন বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনাটি নিদ্রা ছকিনা নৌ পুলিশ ও আমতলী থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে। হত্যাকারী যে-ই হোক, দ্রুত তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]