• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১০:৪৪ রাত

পরিচ্ছন্নতায় সেরা ১৪ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার দিল ময়মনসিংহ জেলা প্রশাসন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘যেখানে আমি,সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের বিভিন্নশিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত ‘ক্লিন সানডে’ কর্মসূচিতে সেরা ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য বেলচা, ডাস্টবিনসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

রবিবার (৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার ও ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বলেন,‘ক্লিন সানডে’ কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে স্বীকৃতি পাওয়ায় তাঁরা গর্বিত। শিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়কে বাড়ির আঙিনার মতো মনে করে পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিলে তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ গড়ে উঠবে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এসব গাছ বড় হলে পরিবেশে সবুজায়ন বাড়বে, নির্মল বায়ু ও শীতল ছায়ার ব্যবস্থা হবে। জলবায়ু পরিবর্তনজনিত উষ্ণতা মোকাবিলায়ও বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ, তেমনি এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। পুরস্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি অভিনন্দন জানিয়ে শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘লিড উইথ এক্সাম্পল’।

শুধু নির্দেশনা দিলেই হবে না; নিজেরা কাজে অংশ নিয়ে উদাহরণ তৈরি করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উৎসাহিত করা সম্ভব। জেলা প্রশাসক আরও বলেন, নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান,হাট-বাজার ও অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে প্রতি সপ্তাহে এক দিন ‘ক্লিন সানডে’ এবং বৃক্ষরোপণ কর্মসূচি চালু রয়েছে। ময়মনসিংহের এ উদ্যোগ ইতিমধ্যে জেলাব্যাপী সাড়া ফেলেছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, দেশের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানও এ ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণে আগ্রহ দেখাচ্ছে।

তিনি পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তুলতে ময়মনসিংহ বাসীকে এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। পুরস্কারপ্রাপ্ত ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কার পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ময়মনসিংহ সদর উপজেলার হলি ফ্যামিলি হাই স্কুল,ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, তারাকান্দার বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুরের শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জের চরনিখোলা উচ্চ বিদ্যালয়, নান্দাইলের হালীউড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকা সরকারি কলেজ, ফুলবাড়িয়ার দত্তপাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাগাছার নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল এবং দক্ষিণ গফরগাঁওয়ের হাতেমতাই উচ্চ বিদ্যালয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]