• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১০:৫৯ রাত

সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেপ্তার ৩

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. জাকির হোসেন (৩০) নামে এক সৌদি প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা (কুড়িখাই-মাগুরা) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা এলাকার মো. শিবলু মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন তিনি। প্রায় ছয় মাস আগে প্রবাসের কর্মজীবন শেষ করে দেশে ফিরে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর জাকির হোসেন চাতল এলাকার মাগুরা ভিটা বিলে টর্চলাইটের আলোয় মাছ শিকারে বের হন। বাড়ি থেকে বিলটির দূরত্ব খুব বেশি নয়। কয়েক ঘণ্টা পর বাড়ির পিছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নিহত জাকিরের বোন জামাই হান্নান তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার বুকে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল।

পরে হান্নানের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহতের বোন-জামাই হান্নান মিয়া বলেন, বাড়ির পেছনে গেলে তিনি জাকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তদন্তে নামে। রাতে অভিযান চালিয়ে একই এলাকার মাগুরা ভিটা গ্রামের রুবেল মিয়া (২৬), সুমি আক্তার (২৫) এবং আবেদা খাতুন (৬০) কে আটক করে।

​এ ঘটনায় রবিবার (৯ আগস্ট) বিকেলে নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে ৩ জনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেখানে নিকটাত্মীয়দের সঙ্গে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়।

​কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না এবং হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]