• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩৫ সেকেন্ড পূর্বে
শেখ রাজেন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ১২:১০ দুপুর

ব্রাহ্মণবাড়িয়ায় ক্লিনিকে চিকিৎসাসেবায় অবহেলা, একদিনে ২ মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দুটি বেসরকারি হাসপাতালে একদিনেই দুটি অকালমৃত্যুর ঘটনায় বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের অব্যবস্থাপনা ও অবহেলা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিরাময় ক্লিনিক নামক দুটি প্রতিষ্ঠানে চিকিৎসায় অবহেলার কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

নিহতের এক স্বজন অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "একদিনে দুটি প্রাণ ঝরে গেল। এদের মধ্যে একজন আমার বোন। চিকিৎসাসেবার নামে এখানে মানুষের জীবন নিয়ে ব্যবসা চলছে। পর্যাপ্ত মানসম্পন্ন চিকিৎসক ছাড়াই নার্স ও অপ্রতুল জনবল দিয়ে হাসপাতাল চালানো হচ্ছে। আবাসিক বাসা ভাড়া নিয়ে গঠিত এসব ক্লিনিকে জরুরি চিকিৎসা ব্যবস্থা কিংবা আইসিইউ সুবিধা না থাকলেও প্রশাসনের নজরদারি নেই।

তিনি আরও প্রশ্ন তোলেন, পর্যাপ্ত যোগ্যতা ও অবকাঠামো না থাকা সত্ত্বেও এসব ক্লিনিক ও হাসপাতাল কীভাবে অনুমোদন পায়? চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করার দায়িত্ব যাদের, তাদের ভূমিকা নিয়েই এখন প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কাছে জোর দাবি জানানো হয়েছেজেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স এবং সুযোগ-সুবিধা অবিলম্বে পুনঃযাচাই করা।অনিয়ম ধরা পড়লে কেবল জরিমানা না করে ক্লিনিক বন্ধসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।আইসিইউ, ওটি (OT) এবং অভিজ্ঞ চিকিৎসক ও নার্সের উপস্থিতি নিশ্চিত করা।

ভবিষ্যতে যেন কোনো পরিবারকে এভাবে স্বজন হারানোর ট্র্যাজেডির মধ্য দিয়ে যেতে না হয়,সে জন্য স্বাস্থ্য খাতের এই মাফিয়া চক্র ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আকুল আবেদন জানিয়েছেন নিহতের পরিবার।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]