রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতোই সাফল্যের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে বগুড়া জেলা। পাসের হার ও সর্বোচ্চ জিপিএ-৫ দুই সূচকেই বোর্ডের বাকি সাতটি জেলাকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে জেলার শিক্ষার্থীরা। বিপরীতে পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিরাজগঞ্জ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন। রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত জেলাভিত্তিক ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী বোর্ডের আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে ১৬ হাজার ১১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট। জেলার মোট ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৭৩৪ জন পাস করেছে। পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে মোট ১৩ হাজার ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৬২৩ জন। জেলার পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৮ জন। নওগাঁয় মোট ২১ হাজার ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ২৮৪ জন পাস করেছে। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৩০ জন।
রাজশাহী জেলায় মোট ২৭ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ২৩৯ জন। পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৪৯ জন। নাটোরে ১৫ হাজার ৭৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৬৪২ জন। পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন। পাবনায় মোট ২৬ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৯০৭ জন পাস করেছে। পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭০ জন। অন্যদিকে, সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম। জেলার ৩১ হাজার ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ২৬৮ জন। পাসের হার ৫৮ দশমিক ৪৫ শতাংশ। তবে এ জেলায়ও জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯০৭ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত জেলাভিত্তিক ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী বোর্ডের আট জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে ১৬ হাজার ১১৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ছাত্রীদের পাসের হার ছেলেদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বোর্ডে মোট ৯২ হাজার ৭৭৩ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ১৯১ জন। তাদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে ৮৩ হাজার ২৭১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৮ হাজার ৮৯৫ জন। মেয়েদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ।
ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডে এবারও ছাত্রীদের সাফল্য ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। মোট ফলাফলেও মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে ১৩ দশমিক ৪০ শতাংশ পয়েন্ট বেশি। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন বলেন, শিক্ষা বোর্ডের সবথেকে ভালো ফলাফল করেছে বগুড়া জেলা। সেখানকার বাচ্চার ভালো ফলাফল করেছে ভালো লেখাপড়া করার কারণে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর