• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
আখলাকুজ্জামান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০২:২৫ দুপুর

পূবালী ব্যাংক চাঁচকৈড় শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস-এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গুরুদাসপুরে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাশবিহীন লেনদেনকে জনপ্রিয় করার লক্ষ্যে পূবালী ব্যাংক চাঁচকৈড় শাখা এই আয়োজন করে।

এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় শহরের চাঁচকৈড় রসুনহাট চত্বরে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপ-শাখাটির ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক নাটোর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. বিশারত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের এডিসি (ইনচার্জ) মো. কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দুলাল সরকার ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।

ক্যাশলেস লেনদেনের বিশদ বর্ণনা দিয়ে প্রধান অতিথি বলেন- ‘২০৩১ সালের মধ্যে নগদ লেনদেন মুক্ত ক্যাশলেস বাংলাদেশ গড়তে সরকারি নির্দেশ বাস্তবায়ন করতে পূবালী ব্যাংক বদ্ধপরিকর।’

বক্তব্য শেষে প্রধান অতিথি ফিতা কেটে ক্যাশলেস চাঁচকৈড় ব্যাংকিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দু’দিনব্যাপী ক্যাশলেস প্রদর্র্শনী স্টলে অনলাইনে সেবা নিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হয়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]