• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৪:০৬ দুপুর

এসএসসিতে অবিশ্বাস্য সাফল্য, ২৪২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

ছবি: সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে দারুণ সাফল্য দেখিয়েছে চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।

ফল প্রকাশের পর থেকেই বিদ্যালয়জুড়ে বইছে আনন্দের বন্যা। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, শতভাগ শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করেছে। এমন ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় অবস্থান তৈরি করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতাই এ সাফল্যের মূল চাবিকাঠি।

বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ মো. মমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতায় এ কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ‘এ স্কুলে একজন শিক্ষার্থীর এক মিনিট সময়েরও হিসাব রাখা হয়। শিক্ষার্থীদের পড়াশোনা ও সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হয়। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থী-অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে।’

এদিকে ২৪২ জনের সবাই জিপিএ-৫ পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির এ সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]