সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজারের হামিদ মার্কেটে মেসার্স ঋতু ট্রেডার্স নামের একটি সুতা ও কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা প্রায় ৮০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্ম হয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
রোববার রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান দোকান মালিক শেখ মো. হোসাইন। দোকানে সুতা, প্যালেক্স, শাড়ি ও লুঙ্গিসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। আগুনে দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার পারভেজ আহমেদ জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর