টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, কিশোর গ্যাং, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজে হাবিবা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন।
সভায় বক্তারা মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পুলিশ এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার (ভিপি), ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল মেম্বার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জসিম মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনা হয় এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর