• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৭:২৫ বিকাল

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ৩, গ্রেফতার ১৭

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে ৩ জন। নিহত শহিদুল উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের আব্দুল শেখের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মবদুল ইসলাম, আব্দুল শেখ ও সাবিনা বেগম।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রায়গঞ্জ ব্রীজ সংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘর্ষ ও হত্যাকান্ডে জড়িত ১৭ জন ব্যক্তিকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ০৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে এর আগে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানির চেষ্টা করে। তবে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলমান ছিল। সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে মারামারি ও হত্যাকান্ডে জড়িত ১৭ জন ব্যক্তিকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

নিহতের পরিবার জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে শুক্কুর আলীসহ কয়েকজন ওই জমিতে হালচাষ করে রোপা আমন রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল শেখের ছেলে শহিদুল ইসলাম ও তাঁর স্বজনেরা সেখানে গিয়ে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে।একপর্যায়ে শহিদুল ইসলামকে মাছ ধরার সরঞ্জাম কোঁচ দিয়ে আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, বিবাদমান দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিলো। এই বিরোধ আজকে মারাত্মক সংঘর্ষে রুপ নেয় ও একজন ব্যক্তি নিহত হন। আমরা বিবাদমান এলাকার পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি, তাৎক্ষণিকভাবে মারামারি ও হত্যাকান্ডে জড়িত ১৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছি। নিহতের পরিবারের নিকট হতে এজহার প্রাপ্ত হলে পরবর্তী আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]