• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩৯ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৭:৫৫ বিকাল

যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে ১১টি প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ২ হাজার ৫৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন।

শতভাগ পাস করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে খুলনা পাবলিক কলেজ, যশোর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ যশোর, যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় যশোর, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনাসহ বিভিন্ন জেলার আরও ২৬টি প্রতিষ্ঠান।

অন্যদিকে শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাতক্ষীরা ওয়াইশা মাধ্যমিক বিদ্যালয়, হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাটেংগা মাধ্যমিক বিদ্যালয় খুলনা, ডি. এন. একতা বালিকা উচ্চ বিদ্যালয় বাগেরহাট, গোদাড়া মাধ্যমিক বিদ্যালয় সাতক্ষীরা, চাঁদুয়া সামশকাটি বালিকা উচ্চ বিদ্যালয় যশোর, শরশতলা জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয় যশোর, মুক্তিযোদ্ধা জি. কে. জি. এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয় যশোরসহ অন্যান্য প্রতিষ্ঠান।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের খাতার যথাযথ মূল্যায়ন করা হয়েছে। ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে সামগ্রিক পাসের হার কমলেও ফলাফল সন্তোষজনক।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]