কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের হাতে আটক হওয়া যুবকের নাম আজিবর রহমান (২৩)। সোমবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ড প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত মধ্যরাতে অসৎ উদ্দেশ্যে কয়েকজন সীমানা পিলার ৯৮৮ এর নিকটবর্তী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এসময় তারা বিএসএফের সামনে পড়ে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজিবর পালাতে গিয়ে বিএসএফের হাতে ধরা পরে। আজিবরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সেখানে তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর