• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ১১:৪০ দুপুর

ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের তৈরি ২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচের প্রথম চালান আজ বুধবার (১২ আগস্ট) বাংলাদেশে পৌঁছাবে। চালানটিতে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার ও দুটি পাওয়ার কার রয়েছে।

ভারতের রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এসব কোচে বেশ কিছু নতুন নকশা ও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে এলএইচবি ধরনের কোচে প্রথমবারের মতো ব্যবহৃত কিছু নকশাও রয়েছে। কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে সহযোগিতার সম্পর্ক ২০১৫-১৬ সাল থেকে। ওই সময়ে ভারতীয় কারখানাটি বাংলাদেশ রেলওয়েকে সফলভাবে ১২০টি এলএইচবি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করে।

একজন রেল কর্মকর্তা জানান, আগের সফল সহযোগিতার ধারাবাহিকতায় ২০২৪ সালে রাইটসের মাধ্যমে ভারতকে আরও ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ তৈরির দায়িত্ব দেয় বাংলাদেশ রেলওয়ে। সাত ধরনের এসব কোচ সরবরাহে ব্যয় হবে ৯১৫ কোটি টাকা।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় ২০০টি কোচ সরবরাহের কাজ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোচগুলো যুক্ত হলে বাংলাদেশ রেলওয়ের পুরোনো যাত্রীবাহী কোচের বহর আধুনিকায়নে সহায়তা করবে। একই সঙ্গে এ প্রকল্প ভারত ও বাংলাদেশের মধ্যে রেল খাতে সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]