• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৭:৩৩ বিকাল

মাদরাসা বোর্ডের ফলে দেশসেরা দারুননাজাত

ছবি: সংগৃহীত

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে দেশের মাদরাসাগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে রাজধানীর ডেমরার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বড় পরীক্ষার্থী সংখ্যার মধ্যেও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা থেকে এবার ১ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৬৮ জন। পাসের হার ৯৭ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬১৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৭ দশমিক ৫০ শতাংশ। দেশের মাদরাসাগুলোর মধ্যে জিপিএ-৫-এর এ সংখ্যা সর্বোচ্চ।

প্রতিষ্ঠানটির চারটি শাখার মধ্যে তিনটিতেই শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। দারুননাজাত তাখসিসি শাখায় ১২৭ পরীক্ষার্থীর মধ্যে ৯৬ জন জিপিএ-৫ পেয়েছে। মাদ্রাসা কিতাব বিভাগে ৭১ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। দারুননাজাত আইডিয়াল শাখায় ৮৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৫১ জন।

দেশের শীর্ষস্থানীয় মাদরাসাগুলোর মধ্যে জামিয়া আহমাদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার ফলও উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটির ৩২১ পরীক্ষার্থীর মধ্যে ৩২০ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১০ জন। অন্যদিকে, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পাসের হার ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৬৬ জন।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আ. খ. ম. আবু বকর সিদ্দীক বলেন, দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর রহমত এ সাফল্যের মূল ভিত্তি। তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। সব বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। এর মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। গত বছর মাদরাসা বোর্ডে পাসের হার ছিল ৭৫ শতাংশ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]