নীলফামারীর কিশোরগঞ্জে খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার রণচন্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হল- হ্যাপি মনি (৫)। সে রনচন্ডী উত্তরপাড়া গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে হ্যাপি মনি সমবয়সি এক শিশুর সাথে বাড়ি থেকে আধাঁ কিলোমিটার দূরে পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় হ্যাপি মনি পুকুরে পড়ে যায়। অপর শিশুটি বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে দেখে শিশুটি মারা গেছে।
কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল কুদ্দুস জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর