• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০৪ বিকাল

কিশোরগঞ্জে ২০০ শিক্ষার্থীর মাদকবিরোধী শপথ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জে মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে ২০০ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জেলা শহরের কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় বিদ্যালয়টির ২০০ ছাত্র এই শপথ নেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন এবং কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।

এতে উপস্থিত ২০০ ছাত্রকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা। এছাড়া আলোচনা সভায় ছাত্রদের মাঝে মাদকবিরোধী লিফলেট এবং মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে সচেতনতার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তারা মাদকের কুফল ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হলে তা পরিবার ও সমাজে ছড়িয়ে দিয়ে নিজ পরিবারের পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে মাদকমুক্ত পরিবার ও সমাজ তৈরির মাধ্যমে মাদকমুক্ত দেশ গড়া সম্ভব হবে।

আলোচনা সভায় বিদ্যালয়ে ছাত্ররা ছাড়াও শিক্ষক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের লোকজন উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]