নড়াইলে ব্যাটারিচালিত অটোভ্যানের নিচে চাপা পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম সূর্য দাস। সে ওই গ্রামের সুমন দাসের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার মুলিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাহরিগ্রামের দিকে যাচ্ছিল। পথে কোড়গ্রাম এলাকায় সড়ক পার হওয়ার সময় শিশুটি অটোভ্যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সূর্য দাসকে মৃত ঘোষণা করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর