ময়মনসিংহের ভালুকায় একটি পুকুর থেকে রুবেল মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানার পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের বায়াবহ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল মিয়া ওই এলাকার বাসিন্দা আবু হানিফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় বাসিন্দারা পুকুরে মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ভালুকা মডেল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ভালুকা মডেল থানার এসআই সাইমন চাম্বুগং জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর