• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আল আমিন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৮:২৯ সকাল

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায়  প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় পলাশ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আবদুছ সাত্তারকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পলাশ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম সোহাগ প্রধান শিক্ষক এইচ এম আবদুছ ছাত্তারকে সাময়িক ভাবে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার ১১ নম্বর রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের পলাশ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা এইচ এম আবদুছ সাত্তার সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাঁর পরিবার ও জুলাই যুদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার অশালীন কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য করেন। এতে বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় লোকজন তার প্রতি ব্যাপক ক্ষুব্ধ হয়। গত ২৮ জুলাই উপজেলা পরিষদে জুলাই গণভূত্থানের আলোচনা সভায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান শিক্ষকের কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। পরের দিন প্রধান শিক্ষক এইচ এম আবদুছ সাত্তারকে কারণ দশানোর নোটিশ প্রদান করে তিন কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা চায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। গত মঙ্গলবার রাত প্রায় ১২ টার দিকে ফুলবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশতলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। ২০২৪ সালের আগস্ট মাসের একটি বিশেষ ক্ষমতা আইনের নাশকতার মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার করে ময়মনসিংহ সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১০ নং আমলী আদালতে প্রেরণ করে। আদালতের বিচারক তার জামিন না মুঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

উপজেলা নির্বহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, চাকুরি সংক্রান্ত বিধান অনুসরণপূর্বক অভিযোগের সুষ্ঠ তদন্ত ও পরবর্তী কার্যক্রম গ্রহণের স্বার্থে পলাশ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক ভবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তার বেতন ভাতা ও অন্যান্য অর্থিক প্রাপ্যতা প্রজোয্য বিধি বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অুনযায়ি নির্ধারিত হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]