• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৫:২৬ বিকাল

দোকান দখল করে বিএনপির কার্যালয় করার অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি ও দোকান নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর দোকান দখল করে বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড লাগানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার বলারদিয়ার ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দোকান মালিক মোঃ শামীম হোসেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শামীম হোসেনের দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার বলারদিয়ার ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় জমি ও ওই জমিতে থাকা দোকান নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে গত ৪ আগস্ট সরিষাবাড়ী থানায় মারামারি সংক্রান্ত একটি অভিযোগ করেন শামিম হোসেন। অভিযোগের পর বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোকানটি বন্ধ রাখার জন্য তদন্ত কর্মকর্তা নির্দেশ দেন এবং দোকানের চাবি থানা হেফাজতে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শামীম হোসেনের অভিযোগ, পরবর্তী সময়ে বিবাদীরা ডুপ্লিকেট চাবি দিয়ে দোকানের তালা খুলে ভেতরে থাকা মালামাল সরিয়ে নেন। পরে দোকানটি আবার তালাবদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে দোকানের ফ্রিজ ও মালামাল, রেক-কাউন্টার ও আসবাবপত্র এবং নগদ টাকা মিলিয়ে প্রায় ১২ লাখ ৬৬ হাজার ৯শত টাকার মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগপত্রে পৃথক খাতের টাকার অঙ্ক ও সর্বমোট টাকার হিসাবে অসঙ্গতি রয়েছে। শুক্রবার সকালে ওই দোকানটি তালাবদ্ধ করে ভেতরে চেয়ার-টেবিল বসানো এবং ‘৩ নম্বর বলারদিয়ার বিএনপি কার্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙানো হয়েছে বলে স্থানীয়রা জানায়।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আব্দুল খালেক, হযরত আলী, সুরুজ মিয়া ও আব্দুল হানিফ বলেন, কোনো দোকান বা সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। বিরোধপূর্ণ একটি দোকানে রাজনৈতিক কার্যালয়ের সাইনবোর্ড টাঙানোর ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভুক্তভোগী শামীম হোসেন ও তাঁর স্ত্রী রবি আক্তার, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোকানের মালামাল সরিয়ে নেওয়া এবং দোকানে রাজনৈতিক কার্যালয়ের সাইনবোর্ড টাঙানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]