• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৮ ঘন্টা পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৪:০৮ দুপুর

ঝিনাইদহে চারদিন পর নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরেই তিনি মৃগীরোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, গত চারদিন আগে নিখোঁজ হন ট্রাকের হেলপার রমজান আলী। নিখোঁজের পর ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবারের লোকজন। পরে আজ দুপুরে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার এসআই টিপু সুলতান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার লাশটি নিজেদের বলে নিশ্চিত করেছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]