• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৭:১১ বিকাল

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য বড় খবর দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতক (সম্মান) কোর্সে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ বিবেচনায় নির্দিষ্ট পাঁচ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আরও একবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের আওতায় ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সের যেসব শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা বিশেষ সুযোগে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১০৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইনসহ একাডেমিক কাউন্সিলের ৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সিজিপিএ ২.২৫-এর নিচে পাওয়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও সভায় বিবেচনা করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বিশেষ পরীক্ষার সুযোগ পাওয়ায় তাদের অসম্পূর্ণ শিক্ষাজীবন শেষ করার পথ আরও সহজ হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]