গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহ।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপি অফিসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন বিলু প্রমুখ।
এছাড়া উপজেলা-ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা সামিউল ইসলাম।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর