• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:১৮ রাত

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

হামলায় এমপির গাড়ির কাঁচ ভেঙে যায়। এ সময় গাড়ির সামনের আসনে থাকা তার চাচার পা কেটে যায় এবং আমির হামজা মাথায় আঘাত পান। এছাড়া বিক্ষোভ মিছিল থেকে এমপির বাড়িতেও ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদকে নিয়ে মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ৬ রাস্তার মোড়ে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। এ সময় আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে সেটিতে অতর্কিত হামলা হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় জামায়াতে ইসলামীর সাতজন এবং গণঅধিকার পরিষদের তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, গণঅধিকার পরিষদকে নিয়ে আমির হামজার ‘এই দল দুইজনের, এ ছাড়া আর কোনো লোকজন নেই’—এ ধরনের বক্তব্যের প্রতিবাদেই তাদের শান্তিপূর্ণ মিছিল কর্মসূচি ছিল।

অন্যদিকে সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করে বলেন, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় একটি কর্মসূচিতে ছিলেন। এ সময় তার বাবা-মাকে নিয়ে গালাগালির খবর পেয়ে তিনি সদর থানার ওসিকে ফোন করেন। ওসির গাড়ি আগে এবং তার গাড়ি পেছনে থাকা অবস্থায় ৬ রাস্তার মোড়ে পৌঁছালে লাঠি ও হকিস্টিক দিয়ে তার গাড়িতে হামলা করা হয়। এতে তার চাচার পা কেটে যায় এবং তিনি নিজেও মাথায় আঘাত পান।

আমির হামজা আরও অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের আব্দুল খালেক ও তৌকিরের নেতৃত্বে এ হামলা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির বাসভবনসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]