• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৫ মিনিট পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৯:১৭ রাত

সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাংচুর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। হামলায় এমপি আহত না হলেও তার সঙ্গে থাকা অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার পরই সংসদ সদস্য আয়নুল হক গাড়ীতে বসেই ফেসবুক লাইভে এসে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িতদের আটকের জোর দাবি জানান। অন্যদিকে হামলার ঘটনার পরই বিএনপি নেতাকর্মীরা ধানগড়া সড়ক অবরোধ ও কয়েকটি স্থানে মিছিল করে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।

সংসদ সদস্য ভিপি আয়নুল হক জানান, রায়গঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের বিষয় নিয়ে ধানগড়া বাজার পুরাতন মুক্তিযোদ্ধা ভবনের সামনে এলাকার গণ্যমান্য মানুষ নিয়ে বৈঠক চলছিল। বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। বৈঠকে এলাকার মুরুব্বী ও বিএনপি নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করে স্থান নির্ধারনের সিদ্ধান্তের কথা বলা হয়। এ সময় বৈঠকে উপস্থিত জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে তিনি গাড়ীতে ওঠলে শিবির ও এনসিপির নেতাকর্মীরা তার গাড়ীতে হামলা চালিয়ে ঢিল ছুড়ে গ্লাস ভেঙ্গে ফেলে। হামলায় তিনি আহত না হলেও তার সঙ্গে থাকা অন্তত ৬জন আহত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, হামলায় এমপি আঘাত প্রাপ্ত হননি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান জানান, বিকেলে পৌর বিএনপি, এনসিপিও জামায়াতসহ সকলেই কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের বৈঠকের আয়োজন করে। বৈঠকে এমপি বক্তব্য চলাকালে কমিটির মাধ্যমে স্থান নির্ধারনের ঘোষনা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এমপি গাড়ীতে চলে যাবার সময় কেউ পিছন থেকে ঢিল ছুড়লে এমপির গাড়ীর গ্লাস ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]