হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন সমুদ্রসীমা বা রুটের নকশা নিয়ে ওমানের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন বাঁধা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই দুই প্রতিবেশী দেশের তিন সপ্তাহের টানা আলোচনার পর এই চুক্তি চূড়ান্ত হলো।
শনিবার (১৫ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই।
ইসমাইল বাঘায়েই বলেন, মার্কিন বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি ঘোষণার ঠিক ২৪ ঘণ্টা আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির গার্ডেন সিটিতে এক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ট্রাম্প দাবি করেন, যুদ্ধে ইরানকে শোচনীয়ভাবে পরাজিত করার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি।
ট্রাম্পের সেই হুমকির কঠোর জবাব দিয়ে ইরানি মুখপাত্র ইসমাইল বাঘায়েই এবং দেশটির পরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব বজায় থাকবে এবং বিদেশি কোনো হুমকির মুখে দেশটি তার জলসীমার অধিকার ছাড়বে না। ওমানের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে ইরান এই বাণিজ্যিক পথে নিজেদের প্রভাব অক্ষুণ্ন রাখার বার্তাই দিল।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর