• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৪ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ১২:৫৪ দুপুর

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন ইরানি পাইলট জীবিত আছেন

ফাইল ফটো

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার পর কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল উদেইদে পাল্টা হামলা চালাতে যায় ইরানের দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান। তবে বিমান দুটিকে ভূপাতিত করা হয়।

ওই দুটি বিমানের চারজন পাইলটের মধ্যে একজন নিহত হলেও বাকি তিনজন জীবিত আছেন বলে জানিয়েছে ইরান।

দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহের একটি চিঠির বরাতে আজ শনিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, কাতার তিন পাইলটকে আটক করেছে এবং গত ছয় মাস ধরে তাদের পরিবার ও কারও সঙ্গে দেখা করতে দিচ্ছে না। 

জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ রেডক্রসকে পাঠানো চিঠিতে বলেছেন, “যুদ্ধের সময় সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তিন ইরানি পাইলটকে জীবিত অবস্থায় আটক করে কাতার। তারা হলেন জাভেদ সালেহি, আব্দুলমাজিদ দাসতিয়ান এবং ওমরান বেহরাভেসিয়ান। তাদের গত ছয় মাস ধরে আটক করে রেখেছে কাতার।”

তিনি চিঠিতে তাদের মুক্তির দাবি জানিয়ে বলেছেন, “গত ছয় মাস এ তিন পাইলটকে তাদের পরিবারের সঙ্গে দেখা বা যোগাযোগ করতে দেওয়া হয়নি।”

গত মাসে মাজিদ কাজেমি নাম এক পাইলটের মরদেহ কাতার থেকে নিয়ে যায়  ইরান। এ চার পাইলট মার্চের শুরুতে আল-উদেইদ বিমানঘাঁটিতে নিজেদের বিমান নিয়ে যান।

ইরান ওই সময় বাকি তিন পাইলট নিখোঁজের তথ্য জানিয়েছিল। কিন্তু এবারই প্রথমবারের মতো বলল, তাদের কাতার আটক করেছে।

আল-উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটি।

সূত্র: এএফপি

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]