• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০২:২৬ দুপুর

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকার আশুলিয়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাও করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে আশুলিয়ার ছয়তলা এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সরকারের উপস্থিতিতে এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম মন্ডলের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন সরকার বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের অবদান বিএনপির নেতাকর্মীসহ দেশের মানুষ দীর্ঘদিন স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমরা কোনো ধরনের উৎসব না করে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছি। মহান আল্লাহ যেন তাঁদের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

তিনি বলেন, “দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

দোয়া ও মুনাজাতে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

এসময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো.বাবুল সরকার,মো. জাহিদুল ইসলাম, হকার্স কল্যাণ সমিতির সভাপতি আবু সাইমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]